মিয়ানমারে বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ আছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম নুরুল হক। তিনি বলেছেন, ‘মিয়ানমারে কাঁচামাল থাকায় অনেক উন্নত দেশের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে এসেছেন। বাংলাদেশও এ সুযোগ কাজে লাগাতে পারে।’ সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে সংস্থাটির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানার সঙ্গে বৈঠককালে বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের সভাপতি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি