মিয়ানমারের সঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মিয়ানমারের উদ্যোক্তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সেদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগ করার প্রস্তাব করেছে। একই সঙ্গে তারা দুই দেশের মধ্যে বেসরকারি পর্যায়ে সরাসরি বিমান যোগাযোগ চালুর জন্য বাংলাদেশি বেসরকারি বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।গত বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে মিয়ানমারের একটি বাণিজ্য প্রতিনিধিদল সাক্ষাৎ করে এসব প্রস্তাব করে।ঢাকা চেম্বারে আয়োজিত বৈঠকে মিয়ানমার ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট এন্টারপ্রিনিউর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উইন সি থুর নেতৃত্বে ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সহসভাপতি নাসির হোসেন উপস্থিত ছিলেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ মোশাররফ হোসেন, হোসেন এ শিকদার, এম বশির উল্লাহ ভূঁইয়া, ওয়াকার আহমেদ চৌধুরী, ওসমান গনি, কে এম এন মনজুরুল হক, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, কে জি করিম, আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রা এবং ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।