মিয়ানমারের সহায়তায় বিশ্বব্যাংক-আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক মিয়ানমারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দেশটিকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচিতে নীতিসহায়তা প্রদানে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে।মিয়ানমারে দীর্ঘদিনের সামরিক শাসনের পর গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর পরিপ্রেক্ষিতে দেশটির জনগণের জন্য বিদ্যুত্ সরবরাহ বাড়াতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ জন্য সংস্থাটির তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে দেশটি সফর করেছেন। তাঁরা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন, বিরোধীদলীয় নেতা অং সান সু চি ও অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করেছেন। খবর বাসস, এএফপির।বিশ্বব্যাংকের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যাক্সেল ভ্যান ট্রোস্টেনবার্গ এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিদ্যুতের ব্যবস্থা হলে নতুন ব্যবসা শুরু করা সহজ হবে।এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে।মিয়ানমারের সামরিক জান্তার শাসনের কারণে ১৯৮৭ সালে বিশ্বব্যাংক তার ইয়াঙ্গুন অফিস তুলে নেয় এবং সাহায্যও বন্ধ করে দেয়।এদিকে আইএমএফ সহায়তা প্রদানের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এখন মিয়ানমারে আবাসিক প্রতিনিধি নিয়োগের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সংস্থাটি গত ৩১ জানুয়ারি মিয়ানমারে একটি প্রতিনিধিদল পাঠায়। এই দল দেশটির সরকার, সুশীল সমাজের সঙ্গে বৈঠক করে।