প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স অনন্যা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস। শোরুমটির উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মুহাম্মদ মারুফ খান, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের হেড (সাউথ) মো. শামীম আল মামুন, এজিএম নূরুল ইসলাম রুবেল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ্ শহীদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি