মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে এবি ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ ও গবেষণা পরিচালনার জন্য এবি ব্যাংক এক কোটি টাকা দিয়েছে। এবি ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ফজলুর রহমান সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি