মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব মুক্তিযোদ্ধা ৬৫ বছর অতিক্রম করেছেন, তাঁদের সবার মাসিক ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এ ছাড়া ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য পৃথক একটি প্রকল্পের কাজও চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের চলমান ২৮টি প্রকল্পের পাশাপাশি বধ্যভূমি, গণকবরসমূহ সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।