মুখ থুবড়ে পড়বে আবাসন খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবাসন শিল্প রক্ষার কোনো প্রতিফলন নেই বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংসদে গত বৃহস্পতিবার বাজেট প্রস্তাবের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংগঠনটি জানিয়েছে, বাজেটে আবাসন শিল্প রক্ষায় তাদের দাবির কোনো প্রতিফলন পাওয়া যায়নি। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ কোটি মানুষের আয়ের সঙ্গে জড়িত এ খাতটি আরও মুখ থুবড়ে পড়তে পারে। আর আবাসন খাতের এই সংকট ২৬৯টি লিংকেজ শিল্পকেও সংকটে ফেলবে।