মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর মিউজিক ভিডিও আনছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদ‌ন্তি¯সংগীতশিল্পীদের সৃষ্টি সংরক্ষণ ও তাঁদের গানগুলোকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ‘প্রাণ স্ন্যাক্স টাইম’। এরই অংশ হিসেবে শিল্পী মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর গাওয়া জনপ্রিয় চারটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। ঈদুল ফিতর উপল‌ক্ষে প্রকাশিত মিউজিক ভিডিওগুলো ইউটিউব চ্যানেল ‘প্রাণ স্ন্যাক্স টাইম’-এ দর্শক দেখতে পাবে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় প্রাণ ফুডসের জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম, শিল্পী মুজিব পরদেশী, আবদুল গফুর হালী ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন হায়দার, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, প্রাণ ফুডসের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম, অভিনয়শিল্পী সোহানা সাবা ও স্পর্শিয়া এবং মিউজিক ভিডিওর নির্মাতা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি