মুঠোফোনে কৃষি তথ্য দেবে রবি-গ্রামীণ ইন্টেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষকদের মুঠোফোনে সফটওয়্যারভিত্তিক কৃষিবিষয়ক সমস্যার সমাধান দিতে চুক্তি করেছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ও গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস (জিআইএসবি)। রাজধানীর গুলশানে গত মঙ্গলবার রবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাবউদ্দিন আহমেদ এবং গ্রামীণ ইন্টেলের সিইও কাজী ইমদাদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জিআইএসবি উদ্ভাবিত কল সেন্টারভিত্তিক সার ব্যবহারে পরামর্শ সফটওয়্যার ‘মোবাইল কৃষি’-এর মাধ্যমে রবি কৃষকদের সাহায্য করবে। এটি আধুনিক চাষাবাদ এবং টেকসই ও উচ্চফলনশীল শস্য উৎপাদনে কৃষকের দক্ষতা বাড়াবে। সফটওয়্যারটি ব্যবহারে কৃষক যথাযথভাবে সার, বীজ ও কীটনাশক ব্যবহারের জন্য বিশেষজ্ঞ জ্ঞান পাবেন। অনুষ্ঠানে রবি ও গ্রামীণ ইন্টেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।