মুঠোফোনে বিমার প্রিমিয়াম পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকেরা এখন থেকে মুঠোফোনের মাধ্যমেই তাঁদের প্রিমিয়াম বা কিস্তির টাকা শোধ করতে পারবেন। একইভাবে সন্ধানী লাইফ গ্রাহকদের দাবিকৃত বিমার অর্থ পরিশোধ করবে। এ ব্যাপারে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমসের শিওরক্যাশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে সন্ধানী লাইফ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সন্ধানী লাইফের সিইও আহসানুল ইসলাম টিটু এবং শিওরক্যাশের সিইও শাহাদাত খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি