প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আনসার ও ভিডিপি সদস্যরা এখন থেকে মুঠোফোনে বেতন পাবেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এ সুবিধা পাবেন তাঁরা। এ জন্য ব্যাংকটি সম্প্রতি মোবাইলভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান শিওরক্যাশের সঙ্গে একটি চুক্তি করেছে। আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন ও শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি