মুঠোফোনে বিদ্যুৎ বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট ও রংপুর অঞ্চলের গ্রাহকেরা ঘরে বসেই মুঠোফোনের মাধ্যমে তাঁদের মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ জন্য মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে পিডিবি। এর ফলে রবির গ্রাহকেরা নিজস্ব সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ বিল দিতে পারবেন। আবার অন্য অপারেটরের গ্রাহকেরাও রবি ক্যাশ পয়েন্ট থেকে পিডিবির মাসিক বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাবেন। চুক্তি অনুযায়ী বিল দেওয়ার পাশাপাশি মুঠোফোন ব্যবহারকারীরা খুদেবার্তার মাধ্যমে মাসিক বকেয়ার তথ্যও পাবেন। বিল প্রদানের সর্বশেষ তারিখ মনে করিয়ে দিতে নির্দিষ্ট তারিখের আগে রবি একটি আগাম খুদেবার্তা পাঠাবে।

নিজস্ব প্রতিবেদক