মুডিস রেটিংয়ে বাংলাদেশ স্থিতিশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিসের বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ আবারও ‘বিএ৩’ রেটিং অর্জন করেছে। সংস্থাটি বলেছে, যা অর্থনীতির সুষ্ঠু ও জোরালো অগ্রগতির জন্য পরিচায়ক। এর মাধ্যমে স্থিতিশীল অর্থনীতির দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ।
তাৎক্ষণিক ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির ওপর ভিত্তি করে এ রেটিং নির্ধারণ করেছে মুডিস। গত সোমবার এ ঋণমান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এক বছর পর পর এই রেটিং করা হয়।
প্রতিষ্ঠানটি বলছে, অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা এবং সহজে নমনীয় ঋণপ্রাপ্তিতে বাংলাদেশ এই রেটিং পেয়েছে।