মুদারাবা বন্ড ছাড়বে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ছাড়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এরই মধ্যে এই বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) আইন, ২০০১ অনুযায়ী ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংককে এই বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট অন্যান্য আইন-কানুন পরিপালন করতে বলা হয়েছে। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২সিসি ধারা বলে এসইসি যে শর্ত আরোপ করেছে প্রতিষ্ঠানকে ওই শর্ত পরিপালন করতে বলা হয়।