মুদ্রণশিল্প সমিতির নতুন কমিটি হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির ২০১২-১৪ সালের নতুন কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শহীদ সেরনিয়াবাত ও আ ফ ম শাহ আলম। সম্প্রতি মুদ্রণশিল্প সমিতির ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কমিটির অন্য সদস্যরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি মো. তোফায়েল খান; সহসভাপতি মো. ওয়াহিদুর রহমান, আবদুর রহিম খন্দকার, মো. শামসুল ইসলাম, বেগম নাসিনা নেওয়াজ ও এম মাসুদার রহমান হেলাল; যুগ্ম সম্পাদক জুলকর শাহীন, কে এম নুরুল ইসলাম, এস এম বিল্লাল হোসেন, ফেরদৌস খান দুলাল, নুরুল ইসলাম ও কাজী নাসির উদ্দিন; কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ।এ ছাড়া নির্বাচিত ১৮ জন সদস্য কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিজ্ঞপ্তি।