মুদ্রানীতি শিথিল করল জাপানের কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতিকে চাঙা করার জন্য জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি শিথিল করেছে। গতকাল সোমবার এক জরুরি বৈঠকে ব্যাংক অব জাপান এই সিদ্ধান্ত নেয়।গৃহীত সিদ্ধান্ত অনুসারে মুদ্রাবাজারে তারল্যপ্রবাহ বাড়াতে ব্যাংক অব জাপান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম সুদে ছয় মাস মেয়াদি ঋণ দেবে। এ ছাড়া বর্তমানে তিন মাস মেয়াদি যে ঋণ-সুবিধা বিদ্যমান আছে, সেটিও চালু থাকবে। এই দুটি অর্থায়ন সুবিধার মোট পরিমাণ দাঁড়াচ্ছে সাড়ে ৩৫ কোটি ডলার। দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই অর্থ সুবিধা পাবে। এ ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে দশমিক ১০ শতাংশ।বৈঠকের পর ব্যাংক অব জাপানের গভর্নর মাসাকি শিরাকাওয়া সাংবাদিকদের বলেন, ‘এর মাধ্যমে আমরা বাজারে সুদের হার কমানোকে উৎসাহিত করছি।’মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর বাড়তে থাকা ঠেকানোর জন্যও এই পদক্ষেপ সহায়ক হবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। সূত্র: এপি।