মুদ্রাবাজার বিষয়ে বিআইবিএমের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ‘বৈদেশিক বিনিময় ও মুদ্রাবাজারের পণ্যসমূহ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।বৈদেশিক বিনিময় ও মুদ্রাবাজারের পণ্যসমূহ সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি বিভিন্ন কলাকৌশল, নীতিমালা বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়। সেই সঙ্গে এসব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাও পর্যালোচনা করা হয়।বিআইবিএমের অনুষদ সদস্য দেবকী কুমার সাহা ও সহকারী অধ্যাপক মো. আলমগীর যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। সমাপনী অনুষ্ঠানে দেবকী কুমার সাহা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।