মুদ্রাবিনিময় হারের যুদ্ধ অর্থনীতির জন্য হুমকি: আইএমএফ প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী মুদ্রার বিনিময় হার নিয়ে যে যুদ্ধ চলছে তাকে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে ‘সত্যিকারের হুমকি’ বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিখ স্ট্রাউস-কান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডোমিনিখ বলেন, মুদ্রাবিনিময় হার নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে দেশগুলোর মধ্যে সহযোগিতার কোনো মনোভাব নেই।সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়ই ডলার ও ইউরোর বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের যে মূল্য হওয়ার কথা ছিল তার চেয়ে কম হওয়ায় সমালোচনা করেছে। তবে জাপান জোর করে তাদের মুদ্রা ইয়েনের মান ধরে রাখার চেষ্টা করছে।গতকাল বৃহস্পতিবার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সতর্ক করে বলেছেন, ভারসাম্যহীনতার ফলে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তিনি অর্থনৈতিক ক্ষমতাধর দেশগুলোকে মুদ্রাবিনিময় হারের চলমান যুদ্ধ পরিহার করার আহ্বান জানান।