মুদ্রাবিনিময় আরও শিথিল করল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার দেশটির মুদ্রা ইউয়ানের সঙ্গে মার্কিন ডলারের বিনিময়ের ক্ষেত্রে আরেক দফা শিথিলতা এনেছে, যা আজ সোমবার থেকে কার্যকর হবে।এর ফলে দৈনিক লেনদেনে ডলারের বিপরীতে ইউয়ানের দর সর্বোচ্চ এক শতাংশ বাড়তে বা কমতে পারবে। এত দিন এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।এক শতাংশ পর্যন্ত বাড়া বা কমার মানে হলো এটি ডলারের বিপরীতে ইউয়ানের বাড়া-কমার পরিসীমা বা ব্যান্ড। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিঅসি) জানিয়েছে, এই পরিসীমা বাড়ানো হয়েছে বাজার চাহিদা পূরণ, অধিকতর বাজারমুখী বিনিময়হার নির্ধারণ ও সঠিক মূল্য নির্ণয়ের জন্য। পিবিওসি বিনিময় হারের এই পরিসীমা বাড়ানোর ঘোষণাটি ইংরেজিতে প্রকাশ করেছে, যাকে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, বিদেশিদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণের জন্য এটি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলোর চাপে চীন ২০০৫ সালে প্রথম বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে দশমিক ৫০ পরিসীমা বেঁধে দেয়। এরপর থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে ইউয়ানের দর বেড়েছে ৩১ শতাংশ। সূত্র: বিবিসি।