প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ বছর পর লোকসান কাটিয়ে মুনাফা অর্জনে সক্ষম হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সদ্যসমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে এ ব্যাংক ৩২ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে। গত অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে মাঠপর্যায় পর্যন্ত দিকনির্দেশনা দেয়। ওই পরিকল্পনায় ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ বিতরণ ও ১ হাজার ৮০০ কোটি টাকা আদায় এবং শ্রেণিকৃত ঋণের হার ২৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আলোচ্য বছরে ব্যাংক ৩৭৭টি শাখার মাধ্যমে ১ হাজার ৫৩৬ কোটি টাকার ঋণ বিতরণ ও ১ হাজার ৮২৭ কোটি টাকা আদায় করেছে। আর শ্রেণিকৃত ঋণের হার ৩৫ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বিজ্ঞপ্তি