মুনাফা বেড়েছে বোয়িংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্ববৃহত্ বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’-এর মুনাফা চলতি বছরের তৃতীয় ভাগে বৃদ্ধি পেয়েছে। নতুন করে ২২১টি বিমানের কার্যাদেশ পাওয়ার পরপরই বোয়িংয়ের মুনাফা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বোয়িংয়ের মুনাফা দাঁড়িয়েছে ৮৩৭ মিলিয়ন ডলারে। গত বছর এ সময়ে প্রতিষ্ঠানটির মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল এক দশমিক ৫৬ বিলিয়ন ডলার। বিমান তৈরির কার্যাদেশ না পাওয়া ও আশাব্যঞ্জক হারে নতুন বিমান সরবরাহ করতে না পারার কারণেই গত বছর বোয়িং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।বোয়িং ইতিমধ্যেই জাপানের অল নিপ্পন এয়ারলাইনসের কাছ থেকে তাদের নবনির্মিত বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার সরবরাহের কার্যাদেশ পেয়েছে। প্রতিষ্ঠানটি জাপানের এই এয়ারলাইনসটিকে আগামী ২০১১ সালে ৭৮৭ ড্রিমলাইনার সরবরাহ করবে। এ নতুন মডেলের বিমানটি তৈরি করতে বোয়িংয়ের দুই বছর সময় লেগেছে।—বিবিসি