মুন্সিগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের ৮৬তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের বাজার রোডের দেওয়ান প্লাজায় গত বুধবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৮৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অন্যান্য শাখার মতো এখানেও শুরু থেকেই গ্রাহকদের অনলাইন ব্যাংকিং-সুবিধা প্রদান করছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।ইয়াছিন আলী বলেন, দেশের সর্বত্র অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ডাচ্-বাংলা ব্যাংক বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। বিজ্ঞপ্তি।