মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের সপ্তম এসএমই কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের বাঘড়াবাজারে সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিডেটের সপ্তম এসএমই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে এসএমই সেন্টারটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক লিসা ফাতেমা হক, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানির সচিব এ কে এম শফিকুর রহমান, বাঘড়াবাজার এসএমই সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ নবীর হোসেন হাওলাদার এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।