মুহাম্মাদ আলী সোস্যাল ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মাদ আলী গত বৃহস্পতিবার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।মুহাম্মাদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৭ সলে প্রবেশনারি অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং পেশা শুরু করেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকসহ ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।