মুড়াপাড়ায় যমুনা ব্যাংকের শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় যমুনা ব্যাংক লিমিটেডের ১০৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক গোলাম দস্তগীর গাজী, নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহম্মদ ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। বিজ্ঞপ্তি।