মূল বাজারে ফিরছে ওয়াটা কেমিক্যালস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভার দ্য কাউন্টার বা ওটিসি থেকে মূল বাজারে ফিরে আসছে রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস। আগামীকাল বুধবার থেকে মূল বাজারে কোম্পানিটির লেনদেন শুরু হবে।

গতকাল সোমবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে আনার অনুমোদন দেওয়া হয়।

ডিএসই জানিয়েছে, মৌলভিত্তির কোম্পানি বা ‘এ’ শ্রেণীভুক্ত হয়েই কোম্পানিটি মূল বাজারে জায়গা করে নিচ্ছে।

মূল বাজারে কোম্পানিটির লেনদেনের প্রারম্ভিক মূল্য নির্ধারিত হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। ২০০ শেয়ার নিয়ে কোম্পানিটির মার্কেট লট বা বাজারগুচ্ছ গঠিত।  

বিনিয়োগকারীদের নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান, নিয়মিত বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠান আয়োজনে ব্যর্থতার জন্য ২০০৯ সালে কোম্পানিটিকে ওটিসিতে পাঠানো হয়।

১৯৯২ সালে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।