মূলধন না পাওয়াই এসএমই খাতের মূল বাধা
মূলধন না পাওয়া, সুদের উচ্চহার, বিপণন ব্যবস্থাপনায় দুর্বলতা ও রপ্তানিপণ্য বহুমুখীকরণে ঘাটতিই হচ্ছে এ দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা।গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসএমই বিষয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনকালে এর সভাপতি মাহবুবুর রহমান কথাগুলো বলেন।এতে বক্তব্য দেন আইসিসিবির ব্যাংকিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মামুন রশীদ, মহাসচিব আতাউর রহমান প্রমুখ। রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন সেন্টার ফর এসএমই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাইন্যান্সের ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান ড. শৈলেন্দ্র নারায়ণ।মাহবুবুর রহমান বলেন, মাহবুবুর রহমান আরও বলেন, ‘শুধু এশিয়ায়ই নয়, পুরো বিশ্বেই এসএমইকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া সব উন্নয়নশীল দেশে এসএমই খাত রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। বাংলাদেশেও এই খাত সবচেয়ে বেশিসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।’