মূলধন বাড়ছে দুই কোম্পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুটি কোম্পানিকে মূলধন বৃদ্ধির অনুমতি দিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টস লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। বিএসইসি গত মঙ্গলবার এক সভায় এই অনুমোদন দেয়। সে অনুযায়ী সজীব নিটওয়্যার বর্তমান পরিচালক ও শেয়ারধারীদের মধ্যে ১২ লাখ ৫০ হাজার নতুন শেয়ার ছেড়ে সাড়ে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এতে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ২০ কোটি ৫০ লাখ টাকায়। আর ইউনিয়ন ক্যাপিটাল এক কোটি টাকা অভিহিত মূল্যের ৫০টি প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক নতুন শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। নিজস্ব প্রতিবেদক