মূলধনি আয়কর কমানোর দাবি করেছে বিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে অর্জিত মুনাফার ওপর মূলধনি আয়কর অর্ধেক কমানোর দাবি করেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বিআইএ বলেছে, এই কর ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা উচিত। এ ছাড়া কোম্পানির উদ্যোক্তা, অংশীদার বা পরিচালকদের শেয়ার লেনদেন থেকে অর্জিত মুনাফার ওপর করহারও প্রস্তাবিত ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ করার দাবি জানায় বিআইএ। তবে বিআইএ কৃষিবিমা চালু করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ খাতে পৃথক বরাদ্দ রাখা উচিত বলে মনে করে।