মূলধনি যন্ত্রপাতিতে আমদানি শুল্ক কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের মূলধনি যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক কমল। ২ শতাংশের পরিবর্তে মূল যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক দিতে হবে। তবে এ শুল্ক স্তরের কম্পিউটার পণ্যে আগের মতো ২ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে। এর ফলে আমদানি শুল্ক হারের স্তর হলো-০, ১, ২, ৫, ১০ এবং ২৫ শতাংশ।
অন্যদিকে ২৫ ও ১০ আমদানি শুল্ক স্তরে যেসব পণ্যে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে, তা পরিবর্তন করে ৪ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।