মূল্য সংবেদনশীল তথ্য নেই আলহাজ টেক্সটাইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি আলহাজ টেক্সটাইলের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে এর কারণ জানতে চায় ডিএসই। ডিএসইর ওই অনুসন্ধানের জবাবে আজ আলহাজ টেক্সটাইল জানায়, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

ডিএসই সূত্রে আরও জানা যায়, আজ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ১০ টাকা বেড়ে যায়। আজ প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১১০ টাকা ৯০ পয়সা।