মূল্য সংবেদনশীল তথ্য নেই ইকেবলস ও স্ট্যান্ডার্ড সিরামিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস ও স্ট্যান্ডার্ড সিরামিক। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি এই দুটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিষয়টি অনুসন্ধান করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর অনুসন্ধানের জবাবে আজ প্রতিষ্ঠানদুটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।