মূল্য সংবেদনশীল তথ্য নেই ইস্টার্ন কেবলসের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক অনুসন্ধানের জবাবে আজ ইস্টার্ন কেবল জানিয়েছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। ইস্টার্ন কেবলসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় গতকাল রোববার সিএসইর পক্ষ থেকে এর কারণ অনুসন্ধান করা হয়।
ডিএসই সূত্রে আরও জানা যায়, আজ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ বা ১০ টাকা বেড়ে যায়। প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১২৫ টাকা।