মূল্য সংবেদনশীল তথ্য নেই মিথুন নিটিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সিএসই সূত্রে জানা যায়, কোনো প্রকার ঘোষণা ছাড়াই সম্প্রতি মিথুন নিটিংয়ের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। বিষয়টি সিএসইর নজরে এলে এর কারণ অনুসন্ধানের উদ্যোগ নেয়।

সিএসইর অনুসন্ধানের জবাবে আজ মিথুন নিটিং জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। এ ছাড়া শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার মতো কোনো তথ্যও কোম্পানির কাছে নেই।

সিএসই সূত্রে আরও জানা যায়, আজ লেনদেনের দেড় ঘণ্টায়  প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১ দশমিক ২০ শতাংশ বেড়ে যায়। এই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৯৪ টাকা।