মূল্য সংবেদনশীল তথ্য নেই রহিমা ফুডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড। আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি রহিমা ফুডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিষয়টি অনুসন্ধান করে সিএসই কর্তৃপক্ষ। সিএসইর ওই অনুসন্ধানের জবাবে আজ প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো কার্যক্রম ও মুনাফা-সম্পর্কিত অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।