মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচলিত ধারার ব্যাংকগুলোর চেয়ে এগিয়ে আছে।গ্লোবাল অ্যালায়েন্স অব ব্যাংকস অন ভ্যালুজের (জিএবিভি) ‘স্ট্রং অ্যান্ড স্ট্রেইটফরওয়ার্ড: দ্য বিজনেস কেস ফর সাসটেইনেবল ব্যাংকিং’ শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রতিবেদনটি প্রকাশ করা হয়।ঢাকায় জিএবিভির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমীক্ষায় ২২টি সামাজিক মূল্যবোধভিত্তিক ব্যাংকের সঙ্গে ২৮টি প্রচলিত ধারার ব্যাংকের ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরের অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ ও কার্যক্রমের তুলনা করা হয়। জিএবিভি হচ্ছে বিশ্বের ২০টি সামাজিক মূল্যবোধভিত্তিক ব্যাংকের স্বাধীন জোট। দক্ষিণ-পূর্ব এশিয়ায় শুধু ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রোগ্রামসই হলো এই সংগঠনের সদস্য।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘জিএবিভির সদস্য ব্যাংকগুলোর সাফল্যের পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে অনেক ব্যাংক সামাজিক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং পন্থা গ্রহণ করবে।’