মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারেই
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেন দুই বেড়েছে।ডিএসইতে গতকাল দিন শেষে সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ১০৬ দশমিক ৭৭ পয়েন্ট, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় আট পয়েন্ট বেশি। গত বৃহস্পতিবার মূল্যসূচক ছিল পাঁচ হাজার ৯৯ পয়েন্ট।দিন শেষে গতকাল ডিএসইতে লেনদেনের অর্থমূল্য দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৫২২ কোটি টাকা।ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত ছিল ১৮টি শেয়ারের দাম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৮৯২ দশমিক ১৯ পয়েন্ট, যা কি না আগের কার্যদিবসের চেয়ে ৫৯ পয়েন্ট বেশি। বৃহস্পতিবার দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ছিল ১৪ হাজার ৮৩৩ পয়েন্ট।এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ১৩টির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৬ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।