মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে
দরপতনের মধ্য দিয়ে গতকাল বুধবার লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। দেশের দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে মূল্যসূচকও কমে গেছে। তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে চার হাজার ৪৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৬২টিরই দাম কমেছে। বেড়েছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ৪১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪১ কোটি টাকা বেশি।অন্যদিকে দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টিরই দাম কমেছে। বেড়েছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত মঙ্গলবারের চেয়ে নয় কোটি টাকা বেশি।ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এনবিএল, গ্রামীণফোন, ইউসিবিএল, বিকন ফার্মা, ইউনিক হোটেল ও গ্রামীণ-১ স্কিম-২ মিউচুয়াল ফান্ড প্রভৃতি।