মূল্যস্ফীতি সামান্য বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। আগের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়।
পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের কারণে জুনে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে সার্বিক গড় মূল্যস্ফীতি আগের বছরের চেয়ে কমে গত অর্থবছরে (২০১৫-১৬) ৫ দশমিক ৯২ শতাংশ হয়েছে।