মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫-১৬ অর্থবছরে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) ৬ দশমিক ২ শতাংশ হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে তিনি এই আশা প্রকাশ করেন।

এক বছর আগে আবুল মাল আবদুল মুহিত চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ বছর মূল্যস্ফীতি ৭ শতাংশের কম থাকবে বলে আশা করেছিলেন। এপ্রিল পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশ দাঁড়িয়েছে বলে তিনি সংসদকে জানান।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য হ্রাস, সন্তোষজনক কৃষি উৎপাদন, অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন এবং বাংলাদেশ ব্যাংকের সতর্ক মুদ্রানীতির প্রভাবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন।