মূল্যস্ফীতি ৭ শতাংশের কম হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) ৭ শতাংশেরও কম হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে তিনি এই আশা প্রকাশ করেন।
এক বছর আগে আবদুল মুহিত চলতি বছর অর্থাত্ ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন তাতে তিনি এ বছর মূল্যস্ফীতি ৭ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছিলেন। আজ নতুন বছরের বাজেট বক্তৃতায়ও তিনি চলতি বছরে মূল্যস্ফীতির হার বছর শেষে ৭ শতাংশ হবে বলে প্রাক্কলন দেখান। আর এপ্রিল পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৭ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে বলে সংসদকে জানান।