মূসক আইন নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর বা মূসক আইনের সংশোধন নিয়ে আলোচনার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হবে এবং সংস্থাটির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে এই আইন।
সচিবালয়ে গতকাল রোববার মূসক আইন সংশোধনবিষয়ক এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
আইএমএফের কাছ থেকে বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) আওতায় সরকার সাত কিস্তিতে ১০০ কোটি ডলার ঋণ নিচ্ছে। অন্য অনেক শর্তের মধ্যে নতুন মূসক আইন কার্যকর করা ছিল অন্যতম শর্ত। ২০১৩ সালে প্রণীত এ আইনটি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসাবান্ধব নয় উল্লেখ করে তা কার্যকরে বাদ সাধে এফবিসিসিআই। সরকার পরে কার্যকরের নতুন তারিখ ঠিক করে ২০১৬ সালের ১ জুলাই।