মূসক আইনের প্রশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বিষয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য প্রশিক্ষক তৈরি করা হবে। আজ বুধবার থেকে এমন প্রশিক্ষক তৈরি করতে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এনবিআর। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক। উল্লেখ্য, আগামী জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের আপত্তির মুখে এ আইনটি চলতি বছর থেকে বাস্তবায়ন করতে পারেনি সরকার। তবে ১৫ শতাংশ হারে মূসক নির্ধারণ, প্যাকেজ মূসক বাতিলসহ এ আইনের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি রয়েছে ব্যবসায়ীদের।