মূসক আদায় বিষয়ে রংপুরে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিষয়ে রংপুরে ব্যবসায়ী সম্প্রদায় ও রাজস্ব বিভাগের ভ্যাট কর্মকর্তাদের নিয়ে গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভ্যাট বা মূসক আদায়সংক্রান্ত সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়।রংপুর চেম্বার অব কমার্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হোসেন। সভায় অন্যান্যের মধ্যে রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. রেজোয়ান আলী, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী, পরিচালক মো. ফজলুল হক, মো. রিয়াজ শাহীদ ও মো. মোজাম্মেল হক, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী বক্তব্য দেন। মতবিনিময় সভায় সুষ্ঠুভাবে ভ্যাট আদায় এবং যেসব ব্যবসায়ীর ভ্যাট প্রদানের ক্ষমতা নেই তাঁদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শনের জন্য ভ্যাট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়।