মূসক আদায়ের বিষয়ে ফরিদপুরে মতবিনিময়
মূল্য সংযোজন কর (ভ্যাট) বিষয়ে গতকাল ফরিদপুর চেম্বার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।যশোর অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং ফরিদপুর চেম্বার এ মতবিনিময় সভার আয়োজন করে। চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ম সফিউজ্জামান, চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি নাসির খান, হোটেল মালিক সমিতির গুলজার হোসেন, তিতুমীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বক্তব্য দেন।আরও বক্তব্য দেন কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি নাজমুল হোসেন, বাজার পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, জুয়েলারি সমিতির সভাপতি অমল কর্মকার, এ এইচ জুটমিলের আবুল হোসেন, ঠিকাদার আ. সালাম, সাংবাদিক আ ত ম আমীর আলী এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম।