প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর প্রদানে করদাতাদের উৎসাহিত করতে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বিষয়ে একটি সেমিনার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা (পূর্ব) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন শ্যামপুর বিভাগ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা (পূর্ব) কমিশনারেটের কমিশনার মোহাম্মদ এনামুল হক। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, শ্যামপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তি