মূসক কল সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বসেই মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ে যেকোনো তথ্য জানা যাবে। এ জন্য শুধু নিজের মুঠোফোন থেকে ‘১৬৫৫৫’ নম্বরে কল করতে হবে। ওপারেই আপনার জন্য অপেক্ষা করছে মূসক সম্পর্কে দক্ষ একদল কর্মী। ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় এ কল সেন্টার চালু করা হয়েছে। নতুন মূসক আইন, মূসক প্রদান-প্রক্রিয়া, মূসক নিবন্ধন, অভিযোগ—প্রায় বিষয়ে তাৎক্ষণিক সমাধান মিলবে। এ কল সেন্টার প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। গত ১১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কল সেন্টারের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি