মূসক চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আহমেদ
শামীম আহমেদ

বর্তমান আইনে নিত্যপ্রয়োজনীয় ১৪টি প্লাস্টিক পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া আছে। আমরা চাই, নতুন মূসক আইনেও যেন এসব পণ্য মূসকের বাইরে রাখা হয়। থালা, বাসন, বালতি, মগ, খাবারের ঢাকনা—এখন এসব প্লাস্টিক পণ্যই বেশি ব্যবহার করেন সাধারণ মানুষ।
প্লাস্টিক শিল্পে অন্যতম কাঁচামাল হিসেবে মোল্ড ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে আমরা অন্য শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানির মতো সুবিধা চাই। শূন্য শুল্কে মোল্ড আমদানির সুযোগ চাই। মোল্ড আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলে সরকারের রাজস্ব খুব বেশি ক্ষতি হবে না। ৫-১০ কোটি টাকা কম রাজস্ব পাওয়া গেলেও প্লাস্টিক শিল্পের উন্নয়ন হবে। সারা বিশ্বে তৈরি পোশাক খাতের বাজারের আকার ৭০ হাজার কোটি ডলার। আর প্লাস্টিক পণ্যের বাজারের আকার ৬০ হাজার কোটি ডলার। বাংলাদেশ প্রতিবছর সব মিলিয়ে ১০০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে থাকে। এ ছাড়া প্লাস্টিক শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানিতেও ১ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলে এই খাতটি এগিয়ে যাবে।

শামীম আহমেদ
সাবেক সভাপতি, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি