মূসক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব। তাই মূসক আরোপে সরকার সচেতন থাকবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস, রি-রোলিং মিলস, স্টিল মিল ওনার্স এবং শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিম প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে সব উদ্যোগই নেওয়া হয়েছে এবং দেশীয় শিল্পের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার।
আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেন, অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলসের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জিপিএইচ ইস্পাতের এমডি জাহাঙ্গীর আলম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।