মূসক ব্যবস্থাপনার বিষয়ে প্রথম আলো জবসের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের উদ্যোগে গত শুক্রবার ‘মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ব্যবস্থাপনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা অংশ নেন।প্রথম আলোর সেমিনারকক্ষে এ কর্মশালাটির আয়োজন করা হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কাস্টমস ও ভ্যাট কমিশনার মো. লুত্ফর রহমান।কর্মশালায় মো. লুত্ফর রহমান উত্পাদন ও সেবা খাতে মূসক (ভ্যাট) রেজিস্ট্রেশন, প্রদান ও সংগ্রহের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্র্রদান করা হয়। বিজ্ঞপ্তি।